Breaking News
  • টাইমসের বর্ষসেরার তালিকায় আইএস প্রধান!
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি ঘটনায় একদিনে দুই মহিলার লাশ উদ্ধার
  • নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকবে পুলিশ
  • নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি
  • দাম্পত্য কলহে বিপর্যস্ত হওয়ার শঙ্কা কন্যার

আমেরিকার চেয়েও বেশি নিরাপদ বাংলাদেশ: মেনন

নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:

ঢাকা: বাংলাদেশ আমেরিকার চেয়ে বেশি নিরাপদ একটি রাষ্ট্র বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

 

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা আয়োজিত কাস্টমার সাক্সেস সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশের অভ্যান্তরে ও দেশের বাহিরে কিছু মানুষ রয়েছে যারা রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশ আমেরিকার চেয়েও বেশি নিরাপদ একটি রাষ্ট্র। ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫০ জন নিহত হওয়ার পরও সেখানে জলবায়ু সম্মেলন করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ৩ বিদেশি নিহত হওয়ার পর কেউ কেউ সতর্কতা জারি করে করেছেন যা মোটেও গ্রহণযোগ্য নয়।

পর্যটনমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ২০১৪ সালে একবছরে বাংলাদেশে ৭৭ হাজার পর্যটক ভ্রমণে এসেছেন। আর বর্তমান বছরের ১৫ নভেম্বর পর্যন্ত ৮৭ হাজার বিদেশি পর্যটক বাংলাদেশের বিভিন্ন স্থানে এসে ঘুরে গেছেন। এই প্রমাণিত হয় বাংলাদেশ পৃথিবীর অন্য যেকোনো দেশের চেয়ে বেশি নিরাপদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম সানাউল হক, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের চার্জ দ্য এফেয়ার্স ক্রিস্টিয়ান টারডিফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, আটাবের সাধারণ সম্পাদক আসলাম খান ও সহ-সভাপতি আবু জাফর প্রমুখ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের শিয়া সম্প্রদায়
Next: যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ক্লিনিকে গুলি: নিহত ৩,আহত ১১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*