নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ)সংবাদদাতা :
শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাঁচিলা নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
হাটিকুমরুল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড় টার দিকে বগুড়াগামী আলম পরিবহনের একটি যাত্রীবাহী কোচ ঢাকা থেকে নওগাগামী এস আর পরিবহনের একটি যাত্রীবাহী কোচ উপজেলার পাঁচিলার নিকট মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুই জনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও হাটিকুমরুলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে।
নিউজবাংলা/একে
Comments
comments