Breaking News
  • টাইমসের বর্ষসেরার তালিকায় আইএস প্রধান!
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি ঘটনায় একদিনে দুই মহিলার লাশ উদ্ধার
  • নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকবে পুলিশ
  • নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি
  • দাম্পত্য কলহে বিপর্যস্ত হওয়ার শঙ্কা কন্যার

এই শীতে রূপচর্চার কিছু টিপস!

নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:

ঢাকা: গরমকালের তুলনায় শীতকালে ত্বক, চুল ও নখের বিশেষ যত্নের প্রয়োজন হয়। কারণ আবহাওয়া থাকে শুষ্ক। বাতাসে আদ্রতা কম থাকে বলে ত্বক হয়ে যায় খসখসে, চুল হয়ে যায় রুক্ষ। এসব সমস্যা থেকে রেহাই পেতে মাথায় রাখতে হবে কিছু টিপস। চলুন জেনে নেই:

 

১। হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করলে ত্বক ও চুল ঠিক থাকবে। তবে মনে রাখতে হবে অনেকক্ষণ ধরে গরম পানি দিয়ে গোসল করলে ত্বক ও চুলের ক্ষতি হয়ে যায়।

২। হাত-পায়ে অবশ্যই মশ্চেরাইজার লাগাতে হবে। পা মোজা পরতে ভুলবেন না। এতে পায়ের আঙ্গুলে ধূলা-বালি লাগবে না। পায়ের চামড়া কম ফাটবে।

৩। শীতকালে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত ৩ দিন চুলের গোড়ায় নারিকেল তেল বা ভিটামিন ‘ই’ সমৃদ্ধ অন্য কোনো প্রাকৃতিক তেল ম্যাসাজ করতে হবে।

৪। শীতকালে সবচেয়ে বেশি শুষ্ক হয়ে যায় ঠোঁটের চামড়া। তাই ঘন ঘন লিপবাম বা লিপজেল ব্যবহার করতে হবে।

৫। রোজ খাদ্য তালিকায় বিটামিন ‘ই’ সমৃদ্ধ খাবার রাখতে হবে। এতে নখ সুন্দর থাকবে।

৬। যদিও শীতকালে চুল শুকাতে অনেক সময় লাগে তবু এই সময়টায় ব্লো ড্রায়ার ব্যবহার করা উচিত নয়। এতে চুল আরো রুক্ষ হয়ে যায়।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: হাঁপানি রোগীদের জন্য শীতে সুস্থ থাকার কিছু টিপস !
Next: শীর্ষ স্থানে শাহরুখ-দীপিকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*