Breaking News
  • বরগুনার বামনায় ফেইজবুক খুলে সরকার বিরোধী অপ-প্রচার করার দায়ে গ্রেফতার-১
  • বরগুনার তালতলীতে দেবরের দায়ের কোপে গৃহবধূ খুন
  • ভুয়া ও ভেজাল কসমেটিকস উৎপাদনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা
  • ঠাকুরগাঁওয়ে যুবকের মৃতদেহ উদ্ধার
  • কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মতবিনিময়

জানাযার পূর্বে মৃত ব্যক্তি জেগে উঠলেন!

নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে জানাযার নামাজের পূর্বে কুতুব উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি জেগে উঠেছেন এমন খবরে উপজেলা চাঞ্চল্য সৃষ্টি হয়।

অতপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতই ঘোষণা করলে শুক্রবার বিকেল সাড়ে টায় ঐ মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের কুতুব উদ্দিন (৬০) দীর্ঘদিন অসুস্থতায় ভোগছিলেন। শুক্রবার ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন। এরপর নিজ গ্রামসহ আশপাশ গ্রামের মসজিদের মাইকে ইন্তেকালের সংবাদ প্রচার করা হয়। জানাযার নামাজ নির্ধারন কর হয় শুক্রবার বেলা ২টায়। সকাল ১০টায় মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কাপনের কাপড় পরিধান করিয়ে  রাখা হয়। দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। খুড়া হয় কবর। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানাযার নামাজের জন্য জমায়েত হতে থাকেন। কিন্ত জানাযার নামাজের পূর্বে স্বজনরা দেখতে পান মৃত কুতুব উদ্দিন নড়াচড়া করছেন। এসময় তারা স্থানীয় সামছুদ্দিন নামের এক চিকিৎসককে সংবাদ দিলে তিনি উপস্থিত হয়ে লাশ দেখে বলেন মৃত ব্যক্তি এখনো জীবিত আছেন। তখন ঔ চিকিৎসক মৃত ব্যক্তিকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলে উপস্থিত সকলের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। ফলে পূর্বের নির্ধারিত সময়ে জানাযার নামাজ পড়া হয়নি। অনেককেই জানাযায় অংশ নিতে এসে ফিরে যেতে হয়। একপর্যায়ে মৃত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতই ঘোষণা করেন। এরপর মৃত ব্যক্তিকে বাড়িতে এনে গতকাল বিকেল সাড়ে ৪টায় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

নিউজবাংলা/একে

 

 

 

 

Share This:

Comments

comments

Previous: বিশ্বনাথে দৌলতপুর যুবসংঘের অভিষেক ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত
Next: ঠাকুরগাঁওয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ বরখাস্ত ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*