Breaking News
  • টাইমসের বর্ষসেরার তালিকায় আইএস প্রধান!
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি ঘটনায় একদিনে দুই মহিলার লাশ উদ্ধার
  • নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকবে পুলিশ
  • নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি
  • দাম্পত্য কলহে বিপর্যস্ত হওয়ার শঙ্কা কন্যার

তফসিল পেছাতে ইসিকে চিঠি দিচ্ছে বিএনপি

নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:

ঢাকা: পৌর নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে নতুন তফসিল ঘোষণার জন্য দুই-এক দিনের মধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দেবে বিএনপি।

দলীয় মেয়র প্রার্থী বাছাইসহ নির্বাচনের প্রস্তুতি নিতেই কিছুটা সময় পেতে চায় দলটি।

পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের অনানুষ্ঠানিক প্রক্রিয়া কয়েকদিন ধরেই চলছে বিএনপিতে। দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা এখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে। তবে দলটি মনে করছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে নির্বাচনি প্রস্তুতির জন্য কিছুটা সময় চায় দলটি।

দলের নেতারা বলছেন, পৌর নির্বাচনের তফসিল পেছানোর জন্য শিগগিরই নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দেবেন তারা।

পৌর নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতে কমিশন কতটা আন্তরিক তা তফসিল পেছানোর ওপরেই নির্ভর করছে বলে মনে করে বিএনপি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: পার্বতীপুরে চলছে শীত বরণের প্রস্তুতি
Next: ওলামাদলের নেতাসহ আটক ৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*