Breaking News
  • টানা ১৫ দিন ধর্ষণ শেষে পর পর দুইবার গুলি তারপরও বেঁচে আছে মেয়েটি!
  • বাল্যবিবাহ রোধে সামাজিক মনিটরিং জোরদারের তাগিদ
  • বিএনপির প্রতিনিধি দল ইসিতে
  • কলাপাড়ায় উন্নয়ন ভাবনা ও মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত
  • কলাপাড়ায় ষষ্ঠশ্রেনীর ছাত্রীকে আচারের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির প্রচেষ্টা

নভেম্বরেই শেষ ‘এক পৃথিবী প্রেম’

নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:

ঢাকা: বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার আহসান মঞ্জিলে শুরু হয়েছে এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ ছবির শুটিং। চলবে টানা তিনদিন।

এতে অংশ নিয়েছেন ছবির নায়ক আসিফ ও নায়িকা আইরিন। শেষ লটের এই শুটিংয়ে পরিচালকের নিজের লেখা ‘কে তুমি রাজকন্যা কোথায় তোমার দেশ, তোমার পাশে আমায় দেখ লাগছে কেমন বেশ’ শিরোনামের একটি গান এবং অল্প কিছু সিকোয়েন্সের কাজ করা হচ্ছে। গানটির সঙ্গীতায়োজনের পাশাপাশি এতে কন্ঠ দিয়েছেন হৃদয় খান ও রাইফা।

এস এ হক অলিক বলেন, ‘চলতি মাসেই ছবিটির ক্যামেরা ক্লোজ করবো। আজ বৃহস্পতিবার আহসান মঞ্জিলে কাজ করেছি আগামীকাল আগারগাঁ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুটিং শেষে ২৯ ডিসেম্বর নরসিংদী ড্রিম হলিডে পার্কে ক্যামেরা ক্লোজ করবো। আগামী মাসের মাঝামাঝি সময়ে সেন্সরে জমা দেওয়ার ইচ্ছা আছে। এ বছর মুক্তি না দিতে পারলেও আগামী বছর প্রথম দিকে ছবিটি দর্শক দেখতে পাবে আশা করছি।’

ছবিটিতে আসিফ ও আইরিন ছাড়া আরো অভিনয় করেছেন আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, এটিএম শামসুজ্জামান, আফজাল শরীফ, বিপাশা কবিরসহ আরো অনেকে।

‘হৃদয়ের কথা’ খ্যাত পরিচালক এস এ হক অলিকের পরিচালনায় গেল রোজার ঈদে ‘আরো ভালবাসবো তোমায়’ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খান ও পরীমনি।

 

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ‘শেষ প্রহরে’ অঞ্জলি সাথী
Next: হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*