নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:
নাটোর প্রতিনিধি : নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের গুলিতে সাব্বির ও সোহাগ নামে পৌর যুবলীগের দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ সাব্বির শহরের কানাইখালি এলাকার সোনা মিয়ার ছেলে ও সোহাগ মল্লিকহাটি এলাকার মৃত হযরত আলীর ছেলে। গুলিবিদ্ধ সাব্বির যুবলীগ নেতা ও নাটোর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর মনোনয়ন প্রত্যার্শী ও সোহাগ যুবলীগ কর্মী।
শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের মল্লিকহাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান , আড়াইটার দিকে মোটরসাইকেল নিয়ে মল্লিকহাটি এলাকা দিয়ে যাওয়ার সময় ওই দুজনকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দুজনের গায়েই গুলি লাগে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মিজানুর।
এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
নিউজবাংলা/একে
Comments
comments