নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:
মোঃ আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
পার্বতীপুরে চক্ষু রোগীদের সেবা দেওয়ার লক্ষে যাত্রা শুরু হলো পার্বতীপুর লায়ন্স চক্ষু হাসপাতাল ।
শুক্রবার সকাল ১০ টায় বাস টার্মিনাল সংলগ্ন চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন লায়ন্স এর বাংলাদেশ জেলা গভর্নর-৩১৫ এ২. লায়ন্স স্বদেশ রঞ্জন সাহা পিএমজেএফ। এসময় পার্বতীপুর পৌর মেয়র এবং লায়ন্স এজেডএম মেনহাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক ও জেলা গর্ভনর লায়ন্স মোজাম্মেল হক লালু, চক্ষু হাসপাতাল বাস্তবায়ন প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলাম, লায়ন্স মায়া রানী সাহা, প্রকৌশলী আব্দুল ওহাব, অধ্যাপক জালাল উদ্দিন আহাম্মেদ, ক্লাবের সেক্রেটারী লায়ন এজেডএম ওয়াজেদুল হক, আবু সালেহ মঞ্জু, লায়ন্স মোজাফ্ফর হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক লায়ন্স মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সর্বশেষে লায়ন্স সদস্য কর্তৃক পার্বতীপুর গ্রাম বিকাশ কেন্দ্রের শিক্ষা হোমে অবস্থানরত দলিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
নিউজবাংলা/একে
Comments
comments