Breaking News
  • টাইমসের বর্ষসেরার তালিকায় আইএস প্রধান!
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি ঘটনায় একদিনে দুই মহিলার লাশ উদ্ধার
  • নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকবে পুলিশ
  • নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি
  • দাম্পত্য কলহে বিপর্যস্ত হওয়ার শঙ্কা কন্যার

যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১

নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:

চট্টগ্রাম : চট্টগ্রামে আনোয়ারা থানার ভেতরে যমুনা টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘৩৬০ ডিগ্রি’ টিমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে থানার সেকেন্ড অফিসার ফরহাদ আব্বাসের বিরুদ্ধে।

এ ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের ক্যামরাম্যান কাজী ইসমাইল।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

টিমের মূল প্রতিবেদক অপূর্ব আলাউদ্দিন জানান, মামলা রেকর্ডের জন্য রিকশাচালকের কাছ থেকে ঘুষ দাবি এবং মানবপাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য নিতে দুপুরে ৩৬০ ডিগ্রি টিম আনোয়ারা থানায় যায়।  টিমের সদস্যদের নেতৃত্বে আলাউদ্দিন অপূর্ব নিজেই ছিলেন। তার সঙ্গে আরও ছিলেন ক্যামেরাপার্সন কাজী ইসমাইল, চ্যানেল নাইনের ক্যামেরাপার্সন বিপ্লব মজুমদার এবং একজন সোর্স ও গাড়ির চালক।

থানায় পৌঁছার পর ওসি অনুপস্থিত দেখে তাকে ফোন দেন অপূর্ব আলাউদ্দিন।  টেলিফোনে ওসি আব্দুল লতিফ তার সঙ্গে দুর্ব্যবহার করেন।  ওসি তাদের সঙ্গে দেখা করবেন না বলে জানালে ৩৬০ ডিগ্রি টিম সেখান থেকে চলে আসার উদ্যোগ নেয়।

এসময় থানার সেকেন্ড অফিসার টিমের সবার নাম-ঠিকানা লিখে রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।  অপূর্ব নিজের ভিজিটিং কার্ড দেয়ার পরও সেকেন্ড অফিসার সবার নাম, স্থায়ী ঠিকানা লেখার জন্য চাপ দেন।

পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় না জড়িয়ে টিমের সদস্যরা থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান। গাড়ি রওনা দেয়ার পর সিভিল পোশাক পরিহিত সেকেন্ড অফিসারের নির্দেশে কয়েকজন এসে মূল গেইট বন্ধ করে দেয়।  এরপর থানার কম্পাউন্ডের ভেতর থেকে তাদের বহনকারী মাইক্রোবাস লক্ষ্য করে পাথর আর ইটের টুকরা মারতে থাকে। এতে গাড়ির পেছন দিকের কাঁচ ভেঙে যায়। পিঠে ইটের টুকরা পড়ায় আঘাত পান ক্যামেরাপার্সন ইসমাইল।  প্রায় ১৫ মিনিট পর গেইট খুলে দেয়া হয়।  এরপর তারা শহরের উদ্দেশে রওনা দেন।

অভিযোগের অস্বীকার করে আনোয়ারা থানার ওসি আব্দুল লতিফ জানান, থানার ভেতরে নয় বাইরে একটি ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
Next: ঝিনাইদহে গ্রেফতার ৪৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*