Breaking News
  • টানা ১৫ দিন ধর্ষণ শেষে পর পর দুইবার গুলি তারপরও বেঁচে আছে মেয়েটি!
  • বাল্যবিবাহ রোধে সামাজিক মনিটরিং জোরদারের তাগিদ
  • বিএনপির প্রতিনিধি দল ইসিতে
  • কলাপাড়ায় উন্নয়ন ভাবনা ও মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত
  • কলাপাড়ায় ষষ্ঠশ্রেনীর ছাত্রীকে আচারের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির প্রচেষ্টা

শারীরিক পরীক্ষা শেষে কাশিমপুর কারাগারে বাবর

নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:

নিউজবাংলা ডেস্ক: ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়া হয়।

লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল পৌনে ১০টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে নিয়ে আসা হয়।

কাশিমপুর কারাগার-১-এর জেল সুপার সুব্রত বালা বলেন, লুৎফুজ্জামান বাবর কারাগারে আকস্মিক অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় পাঠানো হয়।

এর আগে অসুস্থ হয়ে পড়ায় গত ২১ নভেম্বর বাবরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

গত ১৬ নভেম্বর আদালতের নির্দেশে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের। লুৎফুজ্জামান বাবর মারাত্মক শ্বাসকষ্ট ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, মানসিক চাপসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: বড় জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের
Next: পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*