নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:
ঢাকা: নতুন একটি ছবির কাজ শুরু করেছেন নায়িক অঞ্জলি সাথী।
হাবিবুর রহমান হাবিব পরিচালিত ছবির নাম ‘শেষ প্রহর’। এরই মাঝে চলতি মাসের শুরুতে ছবিটির শুটিং শুরু হয়ে প্রথম লটের কাজ শেষ হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হবে এর শেষ লটের কাজ।
অঞ্জলি জানান, ‘গত অক্টোবর মাসে আমি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হই। এই ছবির পরিচালক হাবিব ভাই আমার ওস্তাদ। তার প্রথম ছবি ‘রুপগাওয়ালে-এর মধ্য দিয়ে আমি চলচ্চিত্র অভিনয় আসি। তাই আবারো তার সঙ্গে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে’।
ছবিটিতে তার চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এই ছবিতে আমি ছিট মহলের প্রভাবশালী একজন নেতার চরিত্রে অভিনয় করছি। আমার বাবার চরিত্রে অভিনয় করছেন ডন’।
‘শেষ প্রহর’-এ আরো অভিনয় করছেন শিমুল খান, মোসুমী হামিদ ও জান্নাতুল ফেরদৌস পিয়া।
নিউজবাংলা/একে
Comments
comments