নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:
ঢাকা: সিরিয়ার আকাশসীমায় তুরস্ক একটি রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর দেশটিরলাতাকিয়া প্রদেশের তুর্কি সীমান্তবর্তী হামিমিম বিমান ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মস্কো।
সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। কিন্তু মঙ্গলবার তুরস্ক রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার পর রাশিয়া বলেছে, সিরিয়ায় দেশটির কোনো জঙ্গিবিমানকে যেন ভবিষ্যতে আর কেউ হুমকিগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে লাতাকিয়ায় এস-৪০০ মোতায়েন করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেছিলেন, খুব শিগগিরই সিরিয়ার লাতাকিয়া প্রদেশে অবস্থিত রুশ বিমান ঘাঁটি হামিমিমে এস-৪০০ মোতায়েন করা হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, এর আগে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন ছিল না।
উল্লেখ্য, সিরিয়া-তুর্কি সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে ওই ঘাঁটিটি অবস্থিত। এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চতুর্দিকের ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের আকাশে অবস্থিত যেকোনো বিমান বা ক্ষেপণাস্ত্র মুহূর্তে মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম।
নিউজবাংলা/একে
Comments
comments