নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:
গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুরে হিরোইনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মো. সাজ্জাদুর রহমান রেজা ও মো. চাঁন মিয়া নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে পুলিশ।
আটক সাজ্জাদুর রহমান রেজা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শহরের ধনশালা গ্রামের আলহাজ মো. হারেজ আলীর ছেলে। সাজ্জাদুর পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
অপরদিকে চাঁন মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত্যু মফিজ উদ্দিনের ছেলে।
আটক চাঁন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
সাদুল্যাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল রাবী জানান, চাঁন মিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হিরোইনের ব্যবসা করে আসছিলেন। তার বাড়ি থেকে ১ গ্রাম ওজনের (২০ পুড়িয়া) হিরোইনসহ হাতে নাতে আটক করা হয়। এ ছাড়া হিরোইন সেবনের অভিযোগে তার বাড়িতে থাকা সাজ্জাদুর রহমান রেজাকে আটক ও ১০০ সিসির একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, আটকদের বিরুদ্ধে রাতেই সাদুল্যাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments