নিউজবাংলা: ২৮ নভেম্বর-শনিবার:
ঢাকা: বাংলাদেশে নিহত জাপানি নাগরিক হোসি কোনিওর খুনিদের ধরতে অভিযান চলছে ভারতের কলকাতায়।
বাংলাদেশ থেকে পাঠানো তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার কলকাতা পুলিশ দুটি স্থানে অভিযান চালায় বলে ভারতের ইন্টিলিজেন্স ব্যুরোর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ এখনি কিছু বলতে রাজি হননি।
“একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে, এটি এখনও শেষ হয়নি। ফলে এই মূহূর্তে কিছু বলা যাচ্ছে না,” বলেন তিনি।
ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় খুন করা হয় জাপানি হোসিকে।
দুটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে খুনি ছিল ৩ জন। তারা মোটর সাইকেলে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
হোসি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রংপুরে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুননবী খান সোহেলের ভাইও রয়েছেন।
নিউজবাংলা/একে
Comments
comments